বিলোনিয়া প্রেসক্লাবের চিরায়ত একটি গৌরব উজ্জ্বল অনুষ্ঠান মাতৃভাষা দিবস

Feb 03, 2026

বিলোনিয়া প্রেসক্লাবের চিরায়ত একটি গৌরব উজ্জ্বল অনুষ্ঠান মাতৃভাষা দিবস

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   বাংলা ভাষা আমাদের গর্বের এবং বাংলা ভাষা আমাদের অহংকার। বিলোনিয়া প্রেসক্লাবের চিরায়ত একটি গৌরব উজ্জ্বল অনুষ্ঠান মাতৃভাষা দিবস। মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে বিলোনিয়া প্রেস ক্লাব প্রতিবছরের মতো এই বছরে আয়োজন করতে চলেছে অমর একুশে। বিলোনিয়া প্রেসক্লাবের সম্পাদক স্নেহাশীষ চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করে এই বছরের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। বিলোনিয়া প্রেসক্লাবের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে 15 ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বোসে আঁকো প্রতিযোগিতা, স্বাস্থ্য শিবির এবং আলোচনা সভা। একুশে ফেব্রুয়ারি তথ্য সংস্কৃতি দপ্তর বিলোনিয়া পুর পরিষদ এবং শিক্ষা দপ্তর এর সহযোগিতায় যৌথভাবে সকালে অনুষ্ঠিত হবে রেলি তারপরে শহীদ স্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। সন্ধ্যায় বিলোনিয়া শচীন দেব বর্মন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে সংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান পরিবেশন করবে দেশের প্রখ্যাত লোক শিল্পী পৌষালী ব্যানার্জি। অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছে বিলোনিয়া প্রেস ক্লাব।

বিভাগ