নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ পানিসাগর মহকুমার অন্তর্গত পশ্চিম পানিসাগর দ্বাদশমান বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কে ঘিরে ন্যাশনাল চেম্পিয়ন খেতাব প্রাপ্ত ক্ষুদে ক্রীড়াবিদ সংবর্ধনা জ্ঞাপন অনুষ্টান।প্রদিপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান প্রদিপ দে সহ উপস্থিত অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং অভিবাবকেরা।তৎসঙ্গে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক স্বপন চাকমা,টিচার ইনচার্জ সঞ্জয় কুমার মালাকার,শিক্ষিকা ছায়া রানি দাস,শিক্ষক কার্তিক দে সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।একদিবসীয় ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বসে আঁকো প্রতিযোগীতায় অংশগ্রহণ কারিদের হাতে পুরুস্কার তুলে দিয়ে উৎসাহিত করা হয়।পাশাপাশি উক্ত মহতী লগ্নে অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের ন্যাশন্যাল বিজয়ী এক কৃতি ছাএীকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান।বিদ্যালয় কতৃপক্ষ জানান বিগত ২২,২৩ এবং ২৪ শে ডিসেম্বর গৌহাটি সারুসাজাই স্পোর্টস কমপ্লেক্সে অবস্থিত কর্মবীর নবীন চন্দ্র বরদৈলই এ,সি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ইন্ডিয়ান অলম্পিক এসোশিয়েশন,স্কুল গেইম ফেডারেশন অব ইন্ডিয়া,খেলো ইন্ডিয়া,ফিট ইন্ডিয়া,এক ভারত শ্রেষ্ঠ ভারত স্বীকৃত থাংটা ফেডারেশন অব ইন্ডিয়া এর তত্বাবধানে আসাম থাংটা এসোশিয়েশন আয়োজিত ৩১তম ন্যাশনাল জুনিয়র থাংটা চ্যাম্পিয়নশিপ অনূর্ধ ১৮ বালিকা ২০২৫ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের নবম শ্রেণির কৃতি ছাএী রেশমি রৌপ্য পদক জয়লাভ করে রাজ্যের মূখ গৌরবান্বিত করে।রেশমির পিতা নারায়ণ দাস এবং মাতা বুলটি দাস,বাড়ি পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার চার নং ওয়ার্ডের বাসিন্দা।স্কুল কতৃপক্ষের দেওয়া তথ্যে জানা গেছে,উক্ত থাংটা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে মোট ১৫৮০ জন প্রতিযোগি ও প্রতিযোগীনি।এর মধ্যে এিপুরা রাজ্য থেকে অংশগ্রহণ করে মোট ২৩ জন।পশ্চিম পানিসাগর দ্বাদশমান বিদ্যালয় থেকে রেশমি এর সাথে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে দশম শ্রেণির ছাএি প্রিয়া দাস ও অষ্টম শ্রেণির ছাএি সুমি নাথ।যদিও এরা সফলতার শিখরে পৌঁছুতে পারে নি।তবে সহপাঠী রেশমি এর সাফল্যে এরা ভীষণ খুশি।এই মর্মে রাজ্য ডি,ডি,ও ডাইরেক্টর অব ইয়ুথ এফেয়ার এন্ড স্পোর্টস দপ্তর কতৃক কৃতী ছাত্রি রেশমি কে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দিয়ে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়।রেশমি এর সাফল্যে শুধুমাএ পশ্চিম পানিসাগর দ্বাদশমান বিদ্যালয় ই নয় বরং গোটা পানিসাগর সহ ধর্মনগর থেকে সাব্রুম পর্য্যন্ত রাজ্য বাসি আজ গর্ভিত।পার্বত্য রাজ্য এিপুরার পানিসাগর মহকুমার গ্রামীণ স্কুলে পাঠরত ছাএির এই অবিস্মরনীয় কৃতিত্বে পশ্চিম পানিসাগর দ্বাদশমান বিদ্যালয় কতৃপক্ষ রেশমি সহ ওর পরিবার পরিজনদের ধন্যবাদ জ্ঞাপন করেন।পাশাপাশি আগামী দিনে রেশমি এর উওরোওর শ্রী বৃদ্ধি কামনা সহ সাফল্য কামনা করেন স্কুল কতৃপক্ষ।