নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বিশ্ব খুব বিপজ্জনক হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও সিনিয়র নিরাপত্তা অফিসার দিমিত্রি মেদভেদেভ। তবে তিনি নিশ্চিত করে বলেছেন, রাশিয়া কখনও বৈশ্বিক সংঘাত চায় না।২০২২ সালে ইউক্রেনে হামলার পর থেকে পশ্চিমাদের সঙ্গে মস্কোর দূরত্ব আরও বেড়েছে। এসময় মেদভেদেভ পশ্চিমাদের সমালোচনা করেছেন। একই সঙ্গে গ্রিনল্যান্ড ইস্যুতে রাশিয়াকে জড়ানোকে ‘ভয়াবহ গল্প’ হিসাবে আখ্যা দিয়েছেন।তাস ও ওয়ারগনজো রুশ যুদ্ধ ব্লগারকে দেওয়া একটি সাক্ষাৎকারে মেদভেদেভ বলেছেন, অবস্থা খুবই বিপজ্জনক। ব্যথা সহ্য করার ক্ষমতা কমে যাচ্ছে।’তিনি বলেছেন, আমরা কোনো বৈশ্বিক সংঘাতে আগ্রহী নই। আমরা পাগল নই। তবে একটি বৈশ্বিক সংঘাতকে অস্বীকার করা যায় না।’তিনি আরও বলেছেন, পশ্চিমারা গ্রিনল্যান্ডে রাশিয়া বা চীনের হুমকির দাবি মিথ্যা ‘ভয়াবহ গল্প’, যেগুলো পশ্চিমা নেতারা তাদের নিজস্ব আচরণকে ন্যায়সঙ্গত দেখানোর জন্য সৃষ্টি করেছেন। মেদভেদেভ দাবি করছেন, পশ্চিমা দেশগুলো বারবার রাশিয়ার স্বার্থকে উপেক্ষা করেছে।