বাজেটকে 'বিকশিত ভারত'-এর লক্ষ্য পূরণের এক বলিষ্ঠ পদক্ষেপ হিসেবে বর্ণনা শিবরাজ সিং চৌহানের

Feb 03, 2026

বাজেটকে 'বিকশিত ভারত'-এর লক্ষ্য পূরণের এক বলিষ্ঠ পদক্ষেপ হিসেবে বর্ণনা শিবরাজ সিং চৌহানের

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  সাধারণ বাজেটকে 'বিকশিত ভারত'-এর লক্ষ্য পূরণের এক বলিষ্ঠ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান । দিল্লির নিজ বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই বাজেটকে সমৃদ্ধির 'অমৃত কলস' বলে অভিহিত করেন। তাঁর মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পেশ করা এই ১২তম বাজেটটি আসলে অর্থ থেকে সামর্থ্য এবং অন্ত্যোদয় থেকে অভ্যুদয়ের পথে এক স্বর্ণালী যাত্রা, যা দেশের কৃষক, দরিদ্র, তরুণ ও মহিলাদের জীবনে নতুন আশার আলো নিয়ে আসবে।বাজেটে কৃষিখাতের আমূল পরিবর্তনের ওপর জোর দেওয়া হয়েছে বলে জানান শিবরাজ সিং। তিনি উল্লেখ করেন যে, এবার কৃষি দপ।দফতরের বরাদ্দ বাড়িয়ে ১,৩২,৫৬১ কোটি টাকা করা হয়েছে এবং কৃষি গবেষণা ও শিক্ষার প্রসারে প্রায় ১০ হাজার কোটি টাকা রাখা হয়েছে। গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রেও ২১ শতাংশ বাজেট বৃদ্ধি করা হয়েছে, যা গ্রামীণ অর্থনীতির ভোল বদলে দেবে বলে তিনি আশাবাদী। বিশেষ করে ১০০ দিনের কাজ বা মনরেগা প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ বেড়ে হয়েছে ৯৫,৬০০ কোটি টাকা, যা রাজ্যগুলোর অংশ মিলিয়ে প্রায় দেড় লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে।নারীশক্তির ক্ষমতায়নে এবারের বাজেটে 'শী-মার্ট' নামক একটি বিশেষ প্রকল্পের ঘোষণা করা হয়েছে। শিবরাজ সিং চৌহান জানান, এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি জেলায় মহিলাদের উৎপাদিত পণ্য বিক্রির জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা হবে। এর ফলে 'লাখপতি দিদি'দের আয় বৃদ্ধি পাবে এবং তাঁরা আর্থিকভাবে আরও স্বাবলম্বী হয়ে উঠবেন। এছাড়া ১৬তম অর্থ কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সরাসরি পঞ্চায়েতগুলোতে বিপুল অর্থ বরাদ্দ করায় গ্রামের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে তিনি মনে করেন। কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণের টানা নবম বাজেট পেশের এই নজিরকে ঐতিহাসিক আখ্যা দিয়ে তিনি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিভাগ