স্বদেশী পণ্যের জন্য সুখবর, ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি প্রসঙ্গে মন্তব্য নির্মলার

Feb 04, 2026

স্বদেশী পণ্যের জন্য সুখবর, ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি প্রসঙ্গে মন্তব্য নির্মলার

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের পরেই সোমবার রাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির কথা ঘোষণা করেছেন। ভারতীয় পণ্য শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।এরই প্রেক্ষিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মঙ্গলবার সকালে এক্স মাধ্যমে জানান, "ভারতে তৈরি পণ্যের জন্য সুখবর। এখন স্বদেশী পণ্যের ওপর ১৮ শতাংশ হারে শুল্ক কমানো হবে। এই অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি ডোনাল্ড জে ট্রাম্পের নেতৃত্বকে ধন্যবাদ। আমাদের দু'টি বৃহৎ গণতন্ত্রের মানুষ উপকৃত হবেন।"

বিভাগ