এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার

Feb 14, 2026

এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার

  নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ উত্তর ত্রিপুরার ধর্মনগর এলাকায় শুক্রবার সকালে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম রবীন্দ্র দাস (৩৯)। তিনি পেশায় দিনমজুর এবং ডুপির বোন্দ লালছড়া গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।   স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর প্রায় ৩টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। শুক্রবার সকালে তাঁর স্ত্রী ঘুম থেকে উঠে বাড়ির পাশের একটি বরই গাছে তাঁকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মা ও এসআই নিরঞ্জন মালাকার সহ পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালের মর্গে দেহ রাখা হয়েছে মৃতদেহ; ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে রবীন্দ্র দাস এর মৃত দেহ।এই মৃত্যুর পেছনে কী কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ।