বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Feb 14, 2026

বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   আমবাসা আনন্দমার্গ স্কুলের উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায়  এ বছরও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার সন্ধ্যায়। প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন  ব্লক লেবেল অর্গানাইজার মনুসিদ্ধানন্দ অবরোধ, উপস্থিত ছিলেন কুলাই আনন্দমার্গ স্কুলের  প্রিন্সিপাল অবধ্যুতিকা আনন্দ নিরুক্তা আচারিয়া, আমবাসা আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান অমল সেন, ভাইস চেয়ারম্যান কৃপেশ ঘোষ, আমবাসা আনন্দমার্গ স্কুলের টিচার ইনচার্জ মনোজ চক্রবর্তী সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা। এদিন এই অনুষ্ঠানে  বিভিন্ন বিষয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের  সম্মাননা তুলে দেওয়া হয়।  মঞ্চে অতিথিরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে সম্মাননা তুলে দেন। পাশাপাশি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এদিন  বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত করে। বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা আনন্দমার্গ স্কুলের ছাত্র-ছাত্রীদের একটাই বার্তা দেন তারা যেন পড়াশোনার পাশাপাশি সমাজে ভালো মানুষ হয়ে উঠতে পারে,