নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে পাকিস্তানের অত্যন্ত উত্তেজনাপূর্ণ ম্যাচ ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নানা জটিলতার পর এখন ম্যাচ আয়োজন নিশ্চিত হয়েছে। তবে মাঠের লড়াইয়ের আগেই এই ম্যাচকে ঘিরে আলোচনা ও কৌতূহল তুঙ্গে উঠেছে।ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মনে করেন, পাকিস্তানের জন্য ভারতের বিরুদ্ধে জয় পাওয়া সহজ হবে না। তিনি এই আসরের অন্যতম শক্তিশালী দল হিসেবে ভারতের কণ্ঠস্বর তুলে ধরেছেন। এনডিটিভির সঙ্গে আলাপকালে গাঙ্গুলি বলেন, ‘ভারত এখন খুবই শক্তিশালী দল। পাকিস্তানের জন্য ভারতকে হারানো সহজ হবে না। এটি বিশ্বকাপের অন্যতম বড় ম্যাচ। এই লড়াইয়ে ভারতকে হারানো কঠিন।’ পরিসংখ্যানে ভারতই এগিয়ে রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের আটবারের দেখার মধ্যে সাতবারই ভারত জিতেছে। মোট ১৬ টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ভারতের জয় ১৩টি।যদিও পরিসংখ্যান ভারতের পক্ষে, তবে ম্যাচটি সহজ হবে না। দুই দলের ক্রিকেটারদের স্নায়ু থাকবে বেশ চাপে, তাই ভারত-পাকিস্তান লড়াই রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ হওয়ার সম্ভাবনা প্রবল।