বাণিজ্য চুক্তিতে কৃষকদের ব্যাপক ক্ষতি হতে চলেছে : প্রিয়াঙ্কা গান্ধী

Feb 14, 2026

বাণিজ্য চুক্তিতে কৃষকদের ব্যাপক ক্ষতি হতে চলেছে : প্রিয়াঙ্কা গান্ধী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির সমালোচনা করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তাঁর কথায়, বাণিজ্য চুক্তিতে কৃষকদের ব্যাপক ক্ষতি হতে চলেছে। বৃহস্পতিবার সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেন, "ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, তাতে কৃষকদের ব্যাপক ক্ষতি হবে।"শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘটকে সমর্থন করে প্রিয়াঙ্কা বলেন, "প্রতিটি শ্রমিক ইউনিয়ন ধর্মঘটে রয়েছে এবং আমরা তাদের সমর্থন করছি।" রাহুল গান্ধী সম্পর্কে প্রিয়াঙ্কা বলেন, "তাঁরা রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর, মামলা এবং আরও অনেক কিছু করবে, কিন্তু তার উপর কোনও প্রভাব পড়বে না।"