সরকার সত্য গোপন করার চেষ্টা করছে : ডিম্পল যাদব

Feb 14, 2026

সরকার সত্য গোপন করার চেষ্টা করছে : ডিম্পল যাদব

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   সরকার সত্য গোপন করার চেষ্টা করছে, ভারত-আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি সম্পর্কে বললেন সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব। বৃহস্পতিবার অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল বলেন, "ভারতে কৃষি পণ্য আমদানি করা হবে, তাও আবার শূন্য আমদানি শুল্কে, দুগ্ধজাত পণ্য এবং জিনগতভাবে পরিবর্তিত শস্যও আসবে। এর ফলে কর্মসংস্থান হ্রাস পাওয়ার সম্ভাবনাও রয়েছে। সরকার সত্য গোপন করার চেষ্টা করছে।" লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির বিশেষাধিকার প্রস্তাব আনার খবর সম্পর্কে তিনি বলেন, "বাণিজ্য চুক্তি থেকে জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য তাঁরা এটি বলছে|"