Feb 14, 2026
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ কমলপুর থেকে খোয়াইতে আসার সময় বারবিল জাতীয় সড়ক এলাকায় বিলাসবহুল গাড়ি থেকে ১২১ কেজি গাজা উদ্ধার এদিন বিকেল চারটা নাগাদ সাদা পোশাকের পুলিশের গোপন খবরের ভিত্তিতে সেই গাড়িটিকে বারবিল এলাকায় আটক করে পুলিশ। আটক করা হয় দুজনকে। জানা যায় একজনের নাম জয়ন্ত সরকার বয়স ২৬ বছর বাড়ি মধুবন আমতলী। এবং আরেকজনের নাম রনি রুদ্রপাল বয়স ২২ বছর। বাড়ি পঞ্চ মুখ এডি নগর।TR01L4923. পরবর্তীতে ডিজিএম এর উপস্থিতিতে গাড়িতে তল্লাশি চালানো হয়। প্রায় ১২১ কেজি গাজা উদ্ধার হয়। উপস্থিত ছিলেন উদ্ধারকার্য চলার সময় খোয়াই মহকুমা শাসক D. KUDDAIRASSU. খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার, অফিসার ফ্রাঞ্চিস হালাম থেকে শুরু করে অন্যান্যরা।
Copyright ©2026 | News Tripura