Mar 02, 2026
পথ ভুলে রেল রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ল এক বৃদ্ধ মহিলা। বিশালগড় জাঙ্গালিয়া এলাকার ৭০ বছরের বৃদ্ধা মঞ্জু দত্ত বিশ্রামগঞ্জ করই মুড়া রেলপথে , রেল রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে । ঘটনাটি নজরে পড়ে রেল চালকের। বিষয়টি দেখতে পেয়ে ট্রেন থামিয়ে ফেলে চালক । ঘটনার খবর যায় বিশ্রামগঞ্জ থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এবং তার আত্মীয় পরিজনদের খবর দেয়। আত্মীয় পরিজনরা ঘটনার খবর পেয়ে থানায় এসে বৃদ্ধাকে নিয়ে যান।
Copyright ©2026 | News Tripura