সমাজ মাধ্যমে সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

Mar 07, 2026

সমাজ মাধ্যমে সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সমাজ মাধ্যমে বলেছেন, ভারতের জনসাধারণ তাদের দৃঢ় সংকল্পের মাধ্যমে কঠিনতম কাজটিকেও বাস্তবায়িত করতে পারেন। তিনি বলেছেন, সঠিক দিকে নিরন্তর প্রয়াসের মাধ্যমে তারা বৃহত্তর সাফল্য অর্জন করতে পারেন।প্রধানমন্ত্রী শুক্রবার সংস্কৃতের একটি সুভাষিতম সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন| তিনি লিখেছেন, “ যদ্ দুরং যদ্ দুরারাধ্যং যচ্চ দুরে ব্যবস্থিতম্। তত্ সর্বং তপসা সাধ্যং তপো হি দুরতিক্রমম্।।এই সুভাষিতমে বলা হয়েছে লক্ষ্য কতটা দূরে রয়েছে বা সেখানে পৌঁছানো কতটা কষ্ট সাধ্য অথবা আদৌ পৌঁছানো সম্ভব কিনা, সেটি বড় কথা নয়, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কোনও লক্ষ্যে পৌঁছানো যায়। অধ্যবসায় এবং ধৈর্য্যশক্তি অসম্ভবকে সম্ভব করে তোলে।