নারীদের কর্মসংস্থানের জন্য কর্মসূচির আয়োজন

Mar 07, 2026

নারীদের কর্মসংস্থানের জন্য কর্মসূচির আয়োজন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে সামাজিক সংস্থা কন্যা কথার উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তের পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের জন্য কর্মসূচির আয়োজন করা হয়। রাজধানীর একটি বিয়ে বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন। এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য সামাজিক সংস্থা কন্যা কথার কর্মকর্তাদের অভিনন্দন জানান রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় ।তিনি বলেন, দেশের রাষ্ট্রপতি ,অর্থমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রতিটি স্থানেই নারীরা দক্ষতার ছাপ রেখে কাজ করে চলছেন ।অপারেশন সিঁদুরেও নেতৃত্বে ছিলেন দুজন নারী।নারীরাই সমাজ গঠন করে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে ।তিনি আয়োজকদের উদ্দেশ্যে বলেন ,আমাদের মনে রাখতে হবে ,আমরা নারী আমরা সব পারি ।এই কর্মসূচিতে টেইলারিং এবং বিউটিশিয়ান কোর্সে দুজন করে মোট চারজন মহিলাকে নির্বাচন করে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে।