রবিবার সকালে  কমলপুর থানার শ্রীরামপুর নাকা পয়েন্টে একটি গাড়ি তল্লাশি চালিয়ে   ১১০ কেজি শুকনো গাঁজা উদ্ধার।

Mar 09, 2026

রবিবার সকালে কমলপুর থানার শ্রীরামপুর নাকা পয়েন্টে একটি গাড়ি তল্লাশি চালিয়ে ১১০ কেজি শুকনো গাঁজা উদ্ধার।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

রবিবার সকালে  কমলপুর থানার শ্রীরামপুর নাকা পয়েন্টে একটি গাড়ি তল্লাশি চালিয়ে   ১১০ কেজি শুকনো গাঁজা উদ্ধার। চালক ঘটনা স্থল থেকে পলাতক। ঘটনার খবর পেয়ে শ্রীরামপুর নাকা পয়েন্টে যান কমলপুর মহকুমার পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মা, ওসি সুমন আচার্য্য, এস আই দেবব্রত দত্ত, ডিসিএম সহ পুলিশ বাহিনী। এস আই দেবব্রত দত্ত জানান, আজ সকাল ১১টা নাগাদ কমলপুর শ্রীরামপুর নাকা পয়েন্টে চেকিংয়ের সময় গাড়িটি থামাতে চেষ্টা করলে চালক গাড়িটি দ্রুত চালিয়ে নাকা পয়েন্ট থেকে সামান্য এগিয়ে গাড়িটি রাস্তার পাশে রেখে পালিয়ে যায়। নাকা পুলিশ গাড়িটি আটক করে গাড়ির মধ্য অংশ কাটার দিয়ে কেটে ১১টি গাঁজার প্যাকেট উদ্ধার করে। প্রতি গাঁজার প্যাকেটের ওজন ১০ কেজি করে।

বিভাগ