Mar 10, 2026
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রতনপুর, আজ বিকাল ৪:০০ টা নাগাদ বাইজালবাড়ি থানার অন্তর্গত রতনপুরের রাধানগর এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। আহত বাইক আরোহীদের নাম কৃষ্ণচন্দ্র দেবনাথ ও অরুণ দেববর্মা।জানা যায়, কৃষ্ণচন্দ্র দেবনাথ বাইক নিয়ে খোয়াইয়ের দিকে আসছিলেন, অন্যদিকে অপর বাইকটি রাধানগরের দিকে যাচ্ছিল। দুটি বাইকের সংঘর্ষে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দাদের খবরে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা তাদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থা এখন স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
Copyright ©2026 | News Tripura