আরও ভয়ঙ্কর রূপে ফিরছেন রণবীর সিং

Mar 10, 2026

আরও ভয়ঙ্কর রূপে ফিরছেন রণবীর সিং

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  প্রকাশ পেল রণবীর সিং অভিনীত ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ট্রেলার।  প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে এটি রীতিমতো ঝড় তুলেছে। ট্রেলারে প্রথম পর্বের চেয়েও বেশি অ্যাকশন ও রুদ্ধশ্বাস উত্তেজনার আভাস পাওয়া গেছে।প্রকাশিত ট্রেলারে দেখা যায়, প্রথম পর্বের রেশ ধরে এবার আরও ভয়ঙ্কর রূপে পর্দায় হাজির হচ্ছেন রণবীর সিং। সিনেমায় তার অভিনীত চরিত্র ‘জসকিরত সিং রঙ্গি’ কীভাবে দুর্ধর্ষ ‘হামজা’ হয়ে উঠল, সেই বিবর্তনের গল্পই এবারের মূল উপজীব্য।  রণবীর ‘জসকিরত সিংহ রঙ্গি’ থেকে কীভাবে ‘হমজা’ হয়ে ওঠে, সেই গল্পই সিনেমার দ্বিতীয় কিস্তিতে তুলে ধরা হবে।প্রথম ছবিতে অক্ষয় খন্না অভিনীত রহমান বালোচকে হত্যার পর দ্বিতীয় পর্বে ‘শের-এ-বালোচ’ হিসেবে আবির্ভূত হবে হমজা চরিত্রে অভিনয় করা রণবীর সিং। লিয়ারি এলাকায় আধিপত্য বিস্তারের পথে আরও হিংস্র রূপে দেখা যাবে তাকে।  ট্রেলার জুড়ে তার কিছুটা ঝলক দেখা গেছে যা দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।ট্রেলার প্রকাশের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি শেয়ার করে রণবীর লিখেছেন, ‘বলেছিলাম না, এবার বিষয়টা ব্যক্তিগত।’ রণবীরের এই ক্যাপশন থেকেই সিনেমার গল্পে ব্যক্তিগত প্রতিশোধের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। এখন দেখার পালা ‘ধুরন্ধর’-এর সাফল্য দ্বিতীয় পর্বেও নির্মাতারা ধরে রাখতে পারেন কিনা।ছবিটিতে রণবীর সিংসহ আরও অভিনয় করেছেন আর মাধবন, সঞ্জয় দত্ত, সারা অর্জুন ও রাকেশ বেদীর মতো পরিচিত মুখরা। প্রথম পর্বের মতো এবারও পরিচালকের দায়িত্বে আছেন আদিত্য ধর। আগামী ১৯ মার্চ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

 

বিভাগ

সর্বশেষ খবর