বিলোনিয়ায় চলন্ত ট্রেনে মরণ ঝাঁপ দিয়ে গুরুতর আহত এক যুবক

Mar 11, 2026

বিলোনিয়ায় চলন্ত ট্রেনে মরণ ঝাঁপ দিয়ে গুরুতর আহত এক যুবক

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

চলন্ত রেলের সামনে মরণ ঝাঁপ দিয়ে হাত খুইয়ে গুরুতর আহত এক যুবক। ঘটনা মঙ্গলবার সকালে সীমান্ত মহকুমা বিলোনিয়াতে ।বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত এই যুবক।

 

দুই সন্তান ও স্বামীকে রেখে পর পুরুষের হাত ধরে পালিয়ে গেছে স্ত্রী। ঘটনা সীমান্ত মহাকুমা বিলোনিয়া তে ।জানা গেছে আট বছর আগে সাধন ধরের সামাজিক ভাবে বিয়ে হয়। তাদের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। স্ত্রী ও সন্তানদের নিয়ে  বিলোনিয়ার এক বাড়িতে ভাড়া থাকতেন তিনি।সোমবার দুপুরে দুই শিশুসন্তান ও স্বামীকে রেখে পর পুরুষের হাত ধরে পালিয়ে যায় গৃহবধূ ।দীর্ঘক্ষণ বাড়িতে না থাকায় সাধন ধর ও অন্যান্যরা গৃহবধুর খুঁজে বিভিন্ন স্থানে ছুটে যিন। কিন্তু কোথাও না পেয়ে রাতে বাড়ি ফিরে আসে সাধন ধর।   রাতে পরপুরুষের সাথে পালিয়ে যাওয়া স্ত্রী ফোনে জানান, তার অন্যত্র বিয়ে হয়ে গেছে। এই খবর পেয়েই মানসিকভাবে ভেঙে পড়েন সাধন ।মঙ্গলবার সকালে বিলোনিয়া রেল স্টেশনের কাছে চলন্ত ট্রেনের সামনে মরন ঝাঁপ দেন তিনি। এতে তার একটি হাত কাটা যায়। আঘাত লাগে দেহের বিভিন্ন স্থানেও ।গুরুতর আহত সাধন ধরকে দমকলকর্মীরা উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান ।সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।এদিন জিবি হাসপাতালে গুরুতর আহত সাধন ধরের পিতা এই কথা জানান।

এদিকে জিবি হাসপাতাল সূত্রে জানা গেছে ,গুরুতর আহত সাধন ধরের অবস্থা আশঙ্কাজনক ।তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিভাগ

সর্বশেষ খবর