মঙ্গলবার রক্তদান শিবিরের আয়োজন করল ত্রিপুরা অগ্নি নির্বাপক দপ্তর এবং ইমারজেন্সি সার্ভিস দপ্তর। রাজধানীর ফায়ার ব্রিগেড চৌমুহনীস্হিত হেডকোয়ার্টারে এই মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দপ্তরের যুগ্ম অধিকর্তা মিঠুন দাস চৌধুরী, প্রাক্তন অধিকর্তা উত্তম মন্ডল সহ অন্যান্যরা। এই রক্তদান শিবিরে ভালো সংখ্যক কর্মীরা রক্তদান করেন ।এই রক্তদান শিবির প্রসঙ্গে দপ্তরের যুগ্ম অধিকর্তা মিঠুন দাস চৌধুরী জানান ,ত্রিপুরা অগ্নি নির্বাপক দপ্তর এবং ইমারজেন্সি সার্ভিস দপ্তর সর্বদাই সমাজের জন্য কাজ করে ।রক্তদান শিবির দপ্তরের আরেকটি বাড়তি সামাজিক কাজ ।তিনি জানান ,রক্তদান করলে পরে একদিকে যেমন মানুষের উপকার হয় ,তেমনি রক্তদানে রক্তদাতাদের শরীরে ব্লাড ক্যান্সারের ঝুঁকি কমায়। শরীরের বাড়তি ওজন কমিয়ে নতুন রক্ত সৃষ্টি করে ।এই রক্তদান শিবির ঘিরে দমকল কর্মীদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়