ফের স্মার্ট সিটির কাজে কাঁটা পড়লো গ্যাসের পাইপ লাইন, আতঙ্ক ছড়াল কৃষ্ণনগর এলাকায়

Mar 15, 2026

ফের স্মার্ট সিটির কাজে কাঁটা পড়লো গ্যাসের পাইপ লাইন, আতঙ্ক ছড়াল কৃষ্ণনগর এলাকায়

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

আবার স্মার্ট সিটির কাজে কাঁটা পরল পরিবাহী গ্যাসের পাইপলাইন ।পাইপের কাঁটা অংশ দিয়ে গ্যাস নির্গমনের সাথে সাথে কুন্ডলি পাকানো আগুন বেরুতে শুরু করে। এর ফলে কৃষ্ণনগর সৎসঙ্গ আশ্রম এলাকায় চাঞ্চল্য ছড়ায় ।টিএনজিসিএলের কর্মীরা ছুটে এসে গ্যাস প্রে করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

শনিবার আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের কাজে পরিবাহী গ্যাসের পাইপলাইন কাটা পড়ে। ঘটনা রাজধানীর কৃষ্ণনগর সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায়। পাইপের কাটা অংশ দিয়ে গ্যাস নির্গমনের সাথে সাথে আগুনের কুণ্ডলীও বেরুতে থাকে। গ্যাসের গন্ধে ছেয়ে যায় গোটা এলাকা। এতে তীব্র আতঙ্ক ছড়ায় কৃষ্ণনগর সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায় ।খবর পেয়ে টিএনজিসিএল কর্মীরা ঘটনাসলে ছুটে আসেন তারা কার্বন ডাই অক্সাইড মিশ্রিত গ্যাস স্প্রে করে গ্যাস নির্গমন পথের আগুন আয়ত্তে আনেন ।পরে সংশ্লিষ্ট এলাকার সেফটি বাল্ব চেম্বার বন্ধ করে দিয়ে গ্যাসের নির্গমন বন্ধ করেন।

 

এদিন সংশ্লিষ্ট বিষয় নিয়ে টি এন জি সি এল এর কর্মী জানান ,পাইপ লাইনের কাঁটা অংশ দিয়ে বেশি পরিমাণ গ্যাস নির্গত হওয়ায় সেফটি বাল্বের চেম্বার বন্ধ করা হয়েছে ।এর ফলে এলাকাবাসীর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। তিনি আরো জানান ,সেফটি বাল্ব চেম্বার বন্ধ করে দেওয়ায় কৃষ্ণনগর এলাকায় কিছু সময়ের জন্য পাইপ লাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

 

এদিন পাইপ লাইনের কাটা অংশ দিয়ে স্বশব্দে গ্যাস নির্গত হওয়ায় ভয়ে স্মার্ট সিটির কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বিষয়টি নিয়ে এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেন ।উল্লেখ্য চলতি সপ্তাহের বুধবার বিকেলে স্মার্ট সিটির কাজে রাজধানীর রাধানগরের বাসস্টেন্ড সংলগ্ন এলাকায় গ্যাসের পাইপ কাটা পড়ে।গ্যাস পরিবাহী পাইপ লাইনের পথ চিহ্নিতকরণ থাকলেও স্মার্ট সিটি কর্তৃপক্ষের খামখেয়ালিপনায় কদিন পরে পরেই রাজধানীতে এই ধরনের বিপত্তি দেখা দিচ্ছে।