আগরতলা রেল স্টেশনে গাঁজা সহ আটক ২

Mar 15, 2026

আগরতলা রেল স্টেশনে গাঁজা সহ আটক ২

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

আগরতলা রেল স্টেশন থেকে ২৬ কেজি গাঁজা সহ আটক ২ নেশা কারবারি। ধৃতরা হল আব্দুল কাদির, বাড়ি মেলাঘরের ইন্দিরা নগর এবং দীপক সরকার, বাড়ি উদয়পুর মহকুমার পালাটানা এলাকায়।

 

আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ শনিবার দুপুরে আগরতলা রেল স্টেশন থেকে গাঁজা  সহ ২ নেশা কারবারীকে গ্রেফতার করেছে ।অন্যান্য দিনের মতো এদিন জিআরপি থানার পুলিশ রেল স্টেশনে অভিযান চালায় ।অভিযান কালে রেল স্টেশনের পার্কিং জোন এলাকায় ট্রলি ও ব্যাগ সহ দুজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। তখন জিআরপি থানার পুলিশ তাদের আটক করে। তাদের দুটি ট্রলি ও ব্যাগে তল্লাশি চালায় ।তল্লাশি কালে পুলিশ তাদের ট্রলি এবং পিঠ ব্যাগ থেকে মোট 26 কিলো ৫৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করে ।   সাথে সাথে পুলিশ তাদের আটক করে আগরতলা রেলস্টেশনের জিআরপি থানায় নিয়ে যায়। ধৃত অভিযুক্তরা হল আব্দুল কাদির ,পিতা আব্দুল রাশিদ ,বাড়ি মেলাঘর থানাধীন ইন্দিরা নগর এলাকায় এবং দীপক সরকার ,পিতা সুবল সরকার, বাড়ি পালাটানা এলাকায় ।ধৃতদের বিরুদ্ধে জিআরপিএস এবং এনডিপিএস ধারায় মামলা দায়ের করেছে পুলিশ ।এদিন আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ আধিকারিক এই সংবাদ জানান।

 

এদিন জিআরপি থানার পুলিশ আধিকারিক জানান, ধৃত দুই নেশা কারবারিকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই গাঁজা  পাচার কাণ্ডে অন্য কেউ জড়িত রয়েছে কিনা সে সম্পর্কে খোঁজখবর নেওয়া হবে ।তিনি আরো জানান, উদ্ধারকৃত গাজার আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ টাকা।