বোধজং নগরে ট্রিপার ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে আহত দুই

Mar 18, 2026

বোধজং নগরে ট্রিপার ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে আহত দুই

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

দ্রুতগতির ট্রিপার এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ২ নাবালক। আহতরা হলো বিশেষ দাস এবং দীপ দাস।ঘটনা মঙ্গলবার সকাল দশটা নাগাদ বোধজং নগর থানাধীন বনিক্য চৌমুহনীর ব্যাম্বু পার্ক সংলগ্ন এলাকায়। জানা গেছে ট্রিপার গাড়িটি বোধজং নগরের দিকে যাচ্ছিল। দুই নাবালক স্কুটিতে  করে খয়েরপুরের দিকে যাচ্ছিল ।বেম্বু পার্কের পাশে হঠাৎ করে ট্রিপার  গাড়িটি সামনে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটি ট্রিপার গাড়ির ভেতরে ঢুকে যায় ।স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল কর্মীরা ।তারা গুরুতর আহত দুই নাবালককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসেন ।আহত দুই নাবালকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানান দমকলের আধিকারিক।