পবিত্র বারুণী স্নান কে কেন্দ্র করে রাজধানীর টাউন প্রতাপগড়ের হাওড়া নদীর গোদারা ঘাটে পুণ্যার্থীদের ভিড়।গোদারা ঘাটের পাশেই রামঠাকুর বয়েজ স্কুল মাঠে চলছে মেলা। একইভাবে শান্তিরবাজার মহাকুমার লাউগাঙ্গেও মুহুরি নদীর সঙ্গমস্থলে ঐতিহ্যবাহী বারণী মেলায় পুণ্যার্থীদের সমাগম পরিলক্ষিত হয়।
মঙ্গলবার চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। এই তিথিতে বারুণী স্নান হিন্দু ধর্মাবলম্বীদের নিকট একটি পবিত্র স্নান উৎসব। এই তিথিকে কেন্দ্র করে প্রতিবছর রাজধানীর টাউন প্রতাপগড়ের হাওড়া নদীর গোদারা ঘাটে বারুণী স্নান এবং মেলা অনুষ্ঠিত হয়। বারুণী স্নান উপলক্ষে এদিন হাওড়া নদীর গোদারা ঘাটে প্রচুর সংখ্যক পুণ্যার্থীদের সমাগম ঘটে ।পুণ্যার্থীরা নদীতে স্নান সেরে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পিতৃ পুরুষের উদ্দেশ্যে জল দান করেন। এই তিথিতেই স্থানীয় ত্রিনাথ মন্দিরে প্রতিবছর ছিন্নমস্তা কালীপুজোর আয়োজন করা হয় ।বারুণী স্নান এবং ছিন্নমস্তা কালীপুজোয় প্রচুর সংখ্যক সাধু সন্ততিদের সমাগম ঘটে ।এই বারুণী স্নানকে কেন্দ্র করে নদীর পাশেই রামঠাকুর বয়েজ স্কুল মাঠে ঐতিহ্যবাহী বারুনী মেলার আয়োজন চলে। স্থানীয় উদীয়মান সংঘের উদ্যোগে এই বারুণী মেলার আয়োজন করা হয়। মেলাতেও প্রচুর সংখ্যক মানুষের ভিড় জমে ।এদিন বারুণী স্নান এবং মেলা প্রসঙ্গে স্থানীয় উদীয়মান সংঘের এক সদস্য জানান, বহু বছর ধরে এই তিথিতে বারুণী মেলা চলে আসছে। প্রচুর সংখ্যক মানুষ এই মেলায় আসেন। মেলা এবং স্নানযাত্রাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ক্লাবের সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করেন।
এদিকে অন্যান্য বছরের মত এবারো দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার মহকুমার লাউগাং এলাকায় মুহুরি নদীর সঙ্গমস্থলে ঐতিহ্যবাহী বারুণী মেলা অনুষ্ঠিত হয় ।এই মেলা এবং স্নানেও প্রচুর সংখ্যক পুণ্যার্থীদের সমাগম ঘটে। এদিন লাউগাংয়ের ঐতিহ্যবাহী বারুনী মেলার আয়োজকরা জানান ,১৫২ বছর ধরে মুহুরি নদীর এই সঙ্গমস্থলে বারুণী তিথিতে এই মেলা এবং পবিত্র স্নান অনুষ্ঠিত হয়ে আসছে।