অন্যান্য বছরের ন্যায় এইবছরও শান্তির বাজার মহকুমার লাউগাং এলাকায় লাউগাং ও মুহুরী নদীর সঙ্গমস্থলে অনুষ্ঠীত হয় ঐতিয্যবাহী বারুনিমেলা। এই বারুনি মেলাকে কেন্দ্র করে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে দোকনদাররা নিজ নিজ দোকান নিয়ে হাজির হয়। ধর্মীয় রিতিনিতি মেলা বারুনী মেলায় হাজারো হাজারো দর্শনার্থীরা পূর্ব পুরুষদের আত্মার সৎগতি কামনার্থে বারুনীস্থান করার জন্য ছুটে যায়। নদীতে সকলে স্থানকরে পূর্ব পুরুষদের জন্য জল অর্পন করতে লক্ষ্য করা যায়। এই মেলাকে কেন্দ্রকরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্যপকহারে ভক্তদের সমাগম ঘটে। মেলার বিভিন্ন দিক গুলো নিয়ে সংবাদমাধ্যমে সামনে জানালেন মেলা কমিটির উদ্যোগতারা।