আগামী ১২ই এপ্রিল এডিসি নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ১০ কুলাই চাম্পাহাওড়ের প্রস্তুতি প্রায় তুঙ্গে। 10 কুলায় চাম্পাহাওড়ের রিটার্নিং অফিসার রিংকু রিয়াং সমস্ত দিক খতিয়ে দেখছেন। মঙ্গলবার আমবাসা টাউন হলে এডিসি নির্বাচনকে সামনে রেখে 10 কুলাই চাম্পাহওয়ার কেন্দ্রের সমস্ত পুলিং পার্সোনালর সহ ভোট কর্মীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণে রিটার্নিং অফিসার সহ অবজারভাররা উপস্থিত ছিলেন। এবং ভোট কর্মীদের কি কি করণীয়, সেই বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এক সাক্ষাত্কারে রিটার্নিং অফিসার রিংকু রিয়াং বলেন এ নিয়ে দ্বিতীয় বার ট্রেনিং অনুষ্ঠিত হচ্ছে, ৩০০ জনের উপরে কর্মী রয়েছে, পুলিং পার্সোনাল, সেক্টর অফিসার, ইভিএম মাস্টার ট্রেইনার রয়েছে এই প্রশিক্ষণ শিবিরে। এ প্রশিক্ষণের পরে ভোট কর্মীদের অভিজ্ঞতা আরো বেড়ে যাবে, পাশাপাশি নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া সেদিকেও নজর রাখছেন রিটার্নিং অফিসার রিংকু রিয়াং।