খোয়াইয়ে মহাদেবটিলা ট্রাই জংশন থেকে আটক ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী

Apr 01, 2026

খোয়াইয়ে মহাদেবটিলা ট্রাই জংশন থেকে আটক ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে খোয়াইয়ের মহাদেবটিলা ট্রাই জংশন এলাকা থেকে চার বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ। মঙ্গলবার সকাল আনুমানিক ১১টা নাগাদ খোয়াই জেলা পুলিশ সুপারের নেতৃত্বাধীন একটি বিশেষ দল এই অভিযান চালায়।পুলিশ সূত্রে জানা গেছে, একদল বাংলাদেশি নাগরিক খোয়াই থেকে টমটমে চড়ে তেলিয়ামুড়ার অভিমুখে যাচ্ছে—এমন একটি খবর পৌঁছায় জেলা পুলিশ সুপারের কাছে। সেই তথ্যের ভিত্তিতেই মহাদেবটিলা ট্রাই জংশন এলাকায় আগে থেকেই ওত পেতে বসেছিল পুলিশ কর্মীরা। নির্দিষ্ট টমটমটি সেখানে পৌঁছানো মাত্রই পুলিশ সেটিকে আটকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শুরু করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে যে তারা বাংলাদেশের মৌলভীবাজার জেলার বাসিন্দা। ধৃতদের নাম আব্দুল মিয়া, শ্যামল মিয়া, হালাল মিয়া এবং আব্দুল মজিদ সোহাগ। তাদের কাছে বৈধ কোনো নথি না থাকায় পুলিশ তাদের আটক করে খোয়াই থানায় নিয়ে যায়।    বর্তমানে ধৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তারা ভারতের অভ্যন্তরে কোনো বড়সড় পাচারচক্রের সঙ্গে জড়িত কি না বা তাদের গন্তব্য কোথায় ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।