লক্ষ্মীর ভান্ডার মা বোনেদের উপহার : মমতা বন্দ্যোপাধ্যায়

Apr 01, 2026

লক্ষ্মীর ভান্ডার মা বোনেদের উপহার : মমতা বন্দ্যোপাধ্যায়

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  মুর্শিদাবাদ জেলার বড়ঞার জনসভায় বিভিন্ন সরকারি প্রকল্পের কথা বলতে গিয়ে কেন তিনি লক্ষ্মীর ভান্ডারের মতো মহিলাদের হাতে টাকা দেওয়ার প্রকল্প এনেছিলেন, বুধবার তার কারণ জানালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নোটবন্দির সময় ওই প্রকল্পের কথা মনে এসেছিল তাঁর। কারণ, সংসার চালাতে গৃহকর্ত্রীরা সেই সময় প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়েছে। নিজের পরিবারের উদাহরণ টানেন তিনি।মমতা বলেন, ‘মা-বোনেদের দুঃসময়ের পুঁজি কেড়ে নেওয়া হয়েছে। একটি মেয়ে সে বেঙ্গালুরুতে থাকে। তার বাড়ির একজন আমাদের কাছে থাকে। সে-ও বলেছিল, ১০০টা টাকা দেবে? আমি সে দিনই ঠিক করেছিলাম লক্ষ্মীর ভান্ডারের কথা। লক্ষ্মীর ভান্ডার মা বোনেদের উপহার। তাঁর সংযোজন, ‘‘আমার নিজেরও লক্ষ্মীর ভান্ডার আছে। তাতে পাঁচ টাকা, দশ টাকা করে জমা করি। কালীপুজোর সময় হলে একটা কিছু মাকে দিই।বড়ঞা বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী করেছে প্রতিমা রজককে। তাঁর সমর্থনে মমতা সভা করেছেন ডাকবাংলা কিষান মান্ডি মাঠে।