ভোট দিতে না পারলেও ভোটাধিকার অটুট থাকবে, বার্তা সুপ্রিম কোর্টের

Apr 02, 2026

ভোট দিতে না পারলেও ভোটাধিকার অটুট থাকবে, বার্তা সুপ্রিম কোর্টের

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  বিধানসভা ভোটের আবহে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। এই অবস্থায় শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, ভোট দিতে না পারার অর্থ এমন নয় যে ভোটাধিকার চলে গেল।নির্বাচন কমিশন ষষ্ঠ তালিকা প্রকাশ করেছে। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ পাওয়ার পর থেকে জেলায় জেলায় একাধিক নামও বাদ গিয়েছে। অনেক নাম এখনও বিচারাধীন। অনেকের মধ্যে ভোটাধিকার থাকা নিয়ে শংশয় তৈরি হয়েছে। এবার ভোটাধিকার নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিধানসভা নির্বাচনের ঠিক আগেই এসআইআর মামলায় বুধবার সুপ্রিম কোর্টে শুনানি ছিল। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে আজকে রাজ্য সরকার, নির্বাচন কমিশন এবং মামলাকারীদের তীব্র সওয়াল-জবাব চলে।