খোয়াই মহকুমার ১০৮বি জাতীয় সড়কে ফের বড়সড় দুর্ঘটনা। বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ লালটিলা এলাকায় একটি সিমেন্ট বোঝাই ১২ চাকার লরি এবং পাথর বোঝাই ডাম্পারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনায় দুই গাড়ির ব্যাপক ক্ষতি হলেও, রক্ষা পেয়েছেন দুই চালক।জানা গেছে, সিমেন্ট বোঝাই ১২চাকার লরিটি ধর্মনগর থেকে খোয়াই হয়ে আগরতলার দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসছিল একটি পাথর বোঝাই ডাম্পার।লালটিলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি দুটি মুখোমুখি ধাক্কা মারে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন।এই দুর্ঘটনার জন্য ১০৮বি জাতীয় সড়কের বেহাল দশাকেই দায়ী করছেন ক্ষুব্ধ এলাকাবাসী।জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় মরণফাঁদ হয়ে দাঁড়িয়ে আছে বড় বড় গর্ত।জাতীয় সড়কের বেহাল দশায় সংস্কার না হওয়ায় চালকদের প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। গত কয়েকদিন আগে সড়ক সংস্থার করা হয়েছিল জাতীয় সড়ক নির্মান সংস্থার পক্ষ থেকে। বর্ষা এখনো আসেনি। তার আগেই বেহাল দশায় পরিনত হয়েছে।এদিনের দুর্ঘটনাটিও রাস্তার ওই খানাখন্দের কারণেই ঘটেছে বলে দাবি স্থানীয়দের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়।