রণবীরের সাফল্য নিয়ে সমালোচকদের যা বললেন দীপিকা

Apr 09, 2026

রণবীরের সাফল্য নিয়ে সমালোচকদের যা বললেন দীপিকা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  বলিউড অভিনেতা রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তির তিন সপ্তাহ পরও বক্স অফিসে দাপট দেখাচ্ছে । একের পর এক নতুন রেকর্ড ভেঙে দিচ্ছে সিনেমাটি। যখন এক হাজার কোটির ক্লাবে প্রবেশ করছে, ঠিক তখনই আলোচনায় উঠে এসেছে রণবীরের স্ত্রী অভিনেত্রী দীপিকা পাডুকোনের ‘নীরবতা’। এ সিনেমাটির সাফল্য নিয়ে সামাজিক মাধ্যমে কোনো পোস্ট না করায় নেটিজেনদের একাংশ তাকে নিয়ে কড়া সমালোচনা ও ট্রল করছেন।ভাইরাল হওয়া সেই পোস্টে দাবি করা হয়েছে— অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ইচ্ছা করেই সিনেমার প্রিমিয়ার এড়িয়ে গেছেন এবং পরিচালকের বিরুদ্ধে নীরব প্রতিবাদ জানাচ্ছেন। সেই ট্রলের জবাব দিয়েছেন অভিনেত্রী। পোস্টে দীপিকা পাড়ুকোন লিখেছেন— আমি শুধু ইন্টারনেটের এই নাটকগুলো এড়িয়ে চলছি, বন্ধু। তিনি বলেন, আর আমি এই সিনেমা তোমাদের অনেক আগেই দেখে ফেলেছি। এখন বলো— মজাটা কার সঙ্গে হলো? অভিনেত্রীর এ মন্তব্যে বোঝা যায়, প্রচারের চেয়ে ব্যক্তিগতজীবনেই তিনি এ সাফল্য উপভোগ করছেন।ভারতীয় সিনেমার ইতিহাসে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ একের পর এক মাইলফলক স্পর্শ করে চলেছে। মাত্র ১৮ দিনে ভারতে এক হাজার কোটি রুপি আয় করে এটি ‘পুষ্পা ২’ সিনেমার পর দ্বিতীয় দ্রুততম আয়কারী ছবির তকমা পেয়েছে। এমনকি ‘বাহুবলী ২’ সিনেমার মতো কালজয়ী ছবির রেকর্ডকেও চ্যালেঞ্জ জানাচ্ছে রণবীর সিংয়ের এই ব্লকবাস্টার হিট সিনেমা।গত বছর 'ধুরন্ধর' সিনেমার প্রথম কিস্তি মুক্তির সময় দীপিকা পাড়ুকোন সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট করে রণবীর ও পুরো টিমের প্রশংসা করেছিলেন। তবে এবার তিনি অনলাইনের চেয়ে অফলাইনেই বেশি সময় কাটাচ্ছেন।সম্প্রতি দীপিকাকে রণবীর সিংয়ের বাবার সঙ্গে ডিনার ডেটে এবং মুম্বাইয়ের বিখ্যাত ক্যাফেতে সময় কাটাতে দেখা গেছে। রণবীর সিং ছাড়াও সেই  সিনেমা অভিনয় করেছেন আর মাধবন, অক্ষয় খান্না, অর্জুন রামপাল প্রমুখ।

বিভাগ

সর্বশেষ খবর