নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ইরানে ৪০ দিনের মার্কিন-ইসরাইলি আগ্রাসন সাময়িক বন্ধ আছে। এই যুদ্ধবিরতির মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তি আলোচনার বৈঠক। আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার (৮ এপ্রিল) হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে ভ্যান্স হয়তো এই সপ্তাহান্তে পাকিস্তানে যেতে নাও পারেন।তবে হোয়াইট হাউস ঘোষণা করেছে, ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার আলোচনার জন্য ইসলামাবাদ যাবেন।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিউ ইয়র্ক পোস্টকে এক সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের সঙ্গে থাকবেন স্টিভ উইটকফ, জারেড কুশনার, জেডিও হয়তো, আমি জানি না। নিরাপত্তা নিয়ে প্রশ্ন আছে।’তবুও ট্রাম্প আশা প্রকাশ করেন, পাকিস্তানে আলোচনাগুলো ‘খুব শীঘ্রই’ অনুষ্ঠিত হবে।এটি ঘটে ট্রাম্পের মঙ্গলবারের ঘোষণার পরে, যেখানে ইসলামাবাদের অনুরোধের পর দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হওয়ার কথা ঘোষণা করা হয়।