আসন্ন এডিসি নির্বাচনের আগে ১১ তেলিয়ামুড়া মহারানীপুর আসনে আবারো ভাঙল মথা সহ বিরোধী শিবির।

Apr 10, 2026

আসন্ন এডিসি নির্বাচনের আগে ১১ তেলিয়ামুড়া মহারানীপুর আসনে আবারো ভাঙল মথা সহ বিরোধী শিবির।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

আসন্ন এডিসি নির্বাচনের আগে ১১ তেলিয়ামুড়া মহারানীপুর আসনে আবারো ভাঙল মথা সহ বিরোধী শিবির। রাঙ্খল বাজার এলাকার দেবথাঙ্গে আসন্ন নির্বাচন উপলক্ষে বিজেপি দলের প্রার্থী বিল্লু জমাতিয়ার সমর্থনে আয়োজিত এক কর্মসূচির মধ্য দিয়ে ২১ পরিবারের ৮২ জন ভোটার মথা সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ত্যাগ করে বিজেপি দলের সামিল হয়েছে বলে দাবি করা হয়েছে।

নবাগতদের বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় এবং অন্যান্য নেতৃত্বরা ভারতীয় জনতা পার্টি শিবিরে বরণ করে নেন। প্রতিক্রিয়ায় শ্রীমতি সাহা রায় দাবি করেছেন যারা এতদিন অন্যান্য বিভিন্ন রাজনৈতিক শিবিরে ছিলেন তারা নিজেদের ভুল বুঝতে পেরে উন্নয়নের শিবিরে যুক্ত হয়েছেন। পাশাপাশি তিনি দাবি করেন আগামী দিনে সকলকে সাথে নিয়েই বিকশিত ত্রিপুরা গড়ার কাজ এগিয়ে চলবে। দলত্যাগ প্রসঙ্গে বিধায়িকার বক্তব্য হচ্ছে প্রতিনিয়ত তেলিয়ামুড়া বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ জন উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হচ্ছেন এর অংশ হিসেবে আজকের এই যোগদান। পাশাপাশি তিনি আরো দাবি করেছেন সংশ্লিষ্ট এলাকা সহ বিভিন্ন জায়গায় সাধারণ ভোটাররা আসন্ন নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিল্লু জমাতিয়াকে সমর্থন করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। আজ সারাদিন এগারো মহারানীপুর তেলিয়ামুড়া কেন্দ্র ছাড়াও মান্দাই-পুলিনপুর কেন্দ্রেও বিভিন্ন সভা করেন বিধায়িকা।