জিবি হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা বিচারাধীন এক বাংলাদেশি বন্দির। বৃহস্পতিবারই বিশালগড় কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য তাকে জিবি হাসপাতালে আনা হয়েছিল ।তার নাম সজল ঋষি দাস ।হাসপাতালের বেসরকারি নিরাপত্তা কর্মীরা তাকে ধরে জেল পুলিশের হাতে তুলে দেন।
চাঞ্চল্যকর ঘটনা জিবি হাসপাতালে। এক বাংলাদেশী বিচারাধীন বন্দি হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ।জানা গেছে সজল ঋষিদাস নামে এই বাংলাদেশি নাগরিককে তিন মাস আগে ত্রিপুরার বিশালগড় মহকুমাধীন কসবা কালিবাড়ি চত্বর থেকে পুলিশ গ্রেপ্তার করে। আদালতের নির্দেশে তার জেল হেফাজত হয় ।সেই হিসেবে বিশালগড়ের কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিল সজল ঋষি দাস। বৃহস্পতিবার তাকে ডাক্তার দেখানোর জন্য জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের সাইক্রিয়াটিক বিভাগে তাকে নিয়ে যাওয়া হয় ।তাকে ডাক্তারের চেম্বারে ঢুকিয়ে দরজার সামনে অপেক্ষা করছিলেন জেল পুলিশকর্মীরা ।হঠাৎ করেই সে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ।তার পিছু ধাওয়া করে জেল পুলিশকর্মীরাও ।অবশেষে জিবি হাসপাতালের মেডিসিন বিভাগের সামনে থেকে বেসরকারি নিরাপত্তাকর্মীরা তাকে ধরে জেল পুলিশের হাতে তুলে দেন ।বিশালগড় কেন্দ্রীয় কারাগারের এক পুলিশ কর্মী এই কথা জানান।
বিচরাদিন এক বন্দির পালিয়ে যাওয়ার প্রচেষ্টাকে কেন্দ্র করে এদিন জিবি হাসপাতাল চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।