আগামীকাল টিটিএএডিসি নির্বাচনের ভোট গণনা। ধলাই জেলার তিনটি স্থানে হবে ভোট গণনা এই গণনা পর্ব যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আইনশৃঙ্খলা জনিত সার্বিক বিষয় নিয়ে আজ ধলাই জেলাশাসকের কনফারেন্স হলে বৈঠক করলেন জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক বিবেক এইচ.বি। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত জেলা পুলিশ সুপার রুসিকেশ দেশাই, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, দলীয় নেতৃত্ব , জেলার অন্তর্গত ছয়টি আসনের রিটার্নিং অফিসার, প্রতিটি মহকুমার পুলিশ আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা। বৈঠক শেষে জেলা নির্বাচন আধিকারিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান শান্তিশৃঙ্খলা বজায় রাখার মধ্য দিয়ে যেন গণনা প্রক্রিয়া সম্পন্ন হয় সেদিকে সকলে যেন নজর রাখেন সেই আহবান রাখেন।