মুখ থুবড়ে পড়েছে নিষ্কাশন ব্যবস্থা ।জিবি হাসপাতালের পুতিগন্ধময় নোংরা জলে একাকার জিবি চৌমুহনীর বিস্তীর্ণ এলাকা ।শীতঘুমে আচ্ছন্ন স্থানীয় কর্পোরেটর থেকে শুরু করে আগরতলা পৌরনিগম কর্তৃপক্ষ ।জনমনে ক্ষোভ।
রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবির জল নিষ্কাশনি ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে ।প্রধান ড্রেনের জল নির্গমন পথ আবর্জনায় বন্ধ হয়ে পড়েছে ।এর ফলে জিবি হাসপাতালের পুঁতি গন্ধময় সব নোংরা জল জিবি হাসপাতাল চৌমুহনীর বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। এর ফলে দুর্ভোগ চূড়ান্ত আকার ধারণ করেছে পথচারীদের ।নিরুপায় হয়ে পথচারীরা পুঁতিগন্ধময় জল কাঁদা মাড়িয়েই পথ চলাচল করছেন । বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন পথচারী থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা ।এক পথচারী জানান, হাসপাতালের সব নোংরা জল রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। প্রশাসনের চূড়ান্ত খামখেয়ালিপনার নিদর্শন। প্রশাসনের নজরদারির অভাবেই এই ঘটনা ঘটছে বলে জানান তিনি।
এদিন জিবি চৌমুহনীল স্থানীয় এক ব্যবসায়ী বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান ,ঘটনাটি একদিন বা দু দিনের নয়। কিছুদিন পরপরই এমন ঘটনা ঘটছে ।নোংরা জলের দুর্গন্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা ।কারণ তাদের সকাল থেকে রাত পর্যন্ত এখানে থেকে ব্যবসা করতে হচ্ছে ।জিবি হাসপাতালের অনেকেই এই নোংরা জল পেরিয়ে ঔষধপত্র কিনতে আসছেন না বলে জানান তিনি ।সংশ্লিষ্ট বিষয়ে আগরতলা পৌর নিগমের ৫ নম্বর ওয়ার্ড এলাকার কর্পোরেটর লতা নাচ এবং আগরতলা পৌর নিগমের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ চিকিৎসা পরিষেবা পেতে ডিবি হাসপাতাল তথা এজিএমসি তে আসেন। তারাও বিষয়টি নিয়ে তীব্র খুব প্রকাশ করেন।