২৬ বীরচন্দ্র কলসী আসনে জয়ী তিপ্রামথা দলের মনোনিত প্রার্থী কেনারাম রিয়াং

Apr 18, 2026

২৬ বীরচন্দ্র কলসী আসনে জয়ী তিপ্রামথা দলের মনোনিত প্রার্থী কেনারাম রিয়াং

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

শুক্রবার সকাল ৮  ঘটিকা   থেকে শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে ২৬ বীরচন্দ্র কলসী আসনে এডিসি নির্বাচনের গননার কাজ শুরু  হয়।  ২৬ বীরচন্দ্র কলসী আসনে মোট ৪৫ টি পুলিং ষ্টেশনে ভোটগ্রহন পক্রিয়া সম্পূন্নহয়। শুক্রবার সকাল ৮ ঘটিকাথেকে শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে ভোট গনানার কাজ শুরুহয়। ১২ টি টেবিলে ইভিএম মেশিনের ভোট গননাকরাহয় এবং একটি টেবিল পোষ্টাল ব্যালেট ভোটের গননা করাহয়। সকল রাজনৈতিক দলের প্রার্থী  ও কাউন্টিং এজেন্টের উপস্থিতিতে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ভোটগননার কাজ সম্পূন্নহয়।  মোট  ৪ রাউন্ডে হয় ভোট গননার কাজ।  চার রাউন্ডের ভোটগননায় গনদেবাতার রায়ে বিপুল ভোটে জয়লাভকরে ২৬ নং বীরচন্দ্র কলসী আসনের তিপ্রামথা দলের মনোনিত প্রার্থী কেনারাম রিয়াং উনার প্রাপ্তভোট ১৪৩৯৭ ।  অপরদিকে এই নির্বাচনে দ্বীতিয় স্থানে রয়েছে বিজেপি মনোনিত প্রার্থীসঞ্জীব রিয়াং।  উনার প্রাপ্ত ভোট ১১২৩৭ । আজকের ফলাফলে ৩৭০০ভোটের ব্যাবধানে তিপ্রামথা প্রার্থী বিজেপি মনোনিত প্রার্থীকে পরাজিত করেছে। জয়ের পর তিপ্রামথা দলের মনোনীত প্রার্থীর হাতে সার্টিফিকেট তুলেদেন ২৬ নং বীরচন্দ্র কলসী আসনের রিটানিং অফিসার শান্তি রঞ্জন চাকমা। জয়ের বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে জানালেন রিটানিং অফিসার শান্তি রঞ্জন চাকমা। তিনি জানান কোনোপ্রকার অপ্রতিকর ঘটনা ছাড়া ভোট গননার কাজ সম্পন্ন হয়েছে। অপরদিকে জয়ীহয়ে নিজ পতিক্রিয়া সংবাদমাধ্যমের সামনে তুলেধরলেন তিপ্রামথাদলের মনোনীত প্রার্থী কেনারাম রিয়াং। প্রার্থী জানান কোনোপ্রকার হিংসা ছাড়া এডিসি এলাকার উন্নয়নে কাজ করে যাবেন। তিপ্রা মথা দলের মনোনীত প্রার্থী বিগত দিনে পেশায় শিক্ষক ছিলেন। বর্তমান সময়ে তিনি রাজনিতিতে পদার্পন করে সকলের জন্য কাজ করতে চান। শান্তি সম্প্রতি বজায় রেখে চলার জন্য সকলকে আহ্বান জানান প্রার্থী‌ । নির্বাচনের গননার পর বিজেপি মনোনিত প্রার্থী ছাড়া অন্যান্য সকল দলের প্রার্থীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ফলাফল গননার পর বিজেপি মনোনিত প্রার্থী কাউন্টিং হল ত্যাগ করে চলেযান। জয়ের পর তিপ্রামথা দলের কর্মীসমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়। তিপ্রামথা দলের কর্মীসমর্থকরা প্রার্থীকে ফুলের মালাদিয়ে বরন করেনেন।

বিভাগ