বাংলাদেশি ট্রান্সজেন্ডার আটক ধর্মনগরে, বিএসএফের হাতে ধরা পড়ে থানায় সোপর্দ

Apr 19, 2026

বাংলাদেশি ট্রান্সজেন্ডার আটক ধর্মনগরে, বিএসএফের হাতে ধরা পড়ে থানায় সোপর্দ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

উত্তর ত্রিপুরার ধর্মনগরে এক বাংলাদেশি ট্রান্সজেন্ডার ব্যক্তিকে আটক করল ৯৭ ব্যাটালিয়নের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। ধৃতের নাম মুন্না সরকার (২০)। তার পিতার নাম শ্যামল সরকার এবং বাড়ি বাংলাদেশের কালিতলা এলাকায় বলে জানা গেছে। জানা যায়,  সন্দেহজনক গতিবিধির কারণে তাকে আটক করা হয় এবং পরে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানায়, ওই ব্যক্তি বাংলাদেশের কুমিল্লা থেকে আগরতলা হয়ে ধর্মনগর রেল স্টেশনে পৌঁছেছিল। সেখান থেকে তার পরিকল্পনা ছিল আসামের গৌহাটিতে যাওয়ার। ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মা জানান,এই ঘটনায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার যাতায়াতের রুট ও উদ্দেশ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।পাশাপাশি সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সম্ভাবনার দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। ধৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হবে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, গোটা ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করার দাবি উঠছে সংশ্লিষ্ট মহল থেকে।