কমলপুর মহকুমার দক্ষিণ কলাছড়ি এলাকার প্রাচী পাল, পিতা বিশ্বজিৎ পাল ও মাতা পাপিয়া পালের স্নেহধন্য এই কৃতি ছাত্রী কমলপুর সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয় থেকে CBSE বোর্ডের অধীনে সমগ্র রাজ্যের মধ্যে ৯৮ শতাংশ নম্বর পেয়ে এক অনন্য নজির স্থাপন করেছে। মোট ৫০০ নম্বরের মধ্যে ৪৯০ পেয়ে সে শুধু নিজের পরিবার নয়, গর্বিত করেছে সমগ্র কমলপুর মহকুমাকে। নিজের এই সাফল্যের কৃতিত্ব প্রাচী তার সকল শিক্ষক-শিক্ষিকা এবং বাবা-মায়ের প্রতি উৎসর্গ করেছে, যা তার বিনয়ী মনোভাবেরই প্রতিফলন।রবিবার কমলপুর প্রেস ক্লাবে এসে বিস্তারিত জানায় সে—তার এই সাফল্য আগামী প্রজন্মের কাছে হয়ে থাকবে এক অনুপ্রেরণার আলোকবর্তিকা।