সন্দেহজনক চলার জন্য একটি গাড়ীকে আটক করলো শান্তির বাজার থানার পুলিশ।

Apr 20, 2026

সন্দেহজনক চলার জন্য একটি গাড়ীকে আটক করলো শান্তির বাজার থানার পুলিশ।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

এডিসি নির্বাচনের পরবর্তীসময় শান্তির বাজার এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজকরেয়াচ্ছে শান্তির বাজার থানার পুলিশ। এরইমধ্যে শনিবার শান্তির বাজার থানার পুলিশের নিকট খবর আসে শান্তির বাজার থানার অধীনে মনপাথর এলাকায় টি আর ০১ সিকে ০৪৭১ নাম্বারের সরপিউ গাড়ী সন্দেহ জনক ঘোরাফেরা করছে।  স্থানীয় কিছু লোকজনের অভাযোগ শান্তির বাজারে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে এক  গাড়ীকরে কিছুলোকজন চলাফেরা করছে।  লোকজনের অভিযোগের ভিত্তিতে শান্তির বাজার থানার ওসি রাজু দত্ত ও সেকেন্ড অফিসার সমীর বিশ্বাস দুইজনের যৌথ প্রচেষ্টায় শনিবার রাতে গাড়ীটি আটক করে থানায় নিয়েআসাহয়।  গাড়ীটি আটক করে তল্লাশী চালিয়ে তেমন কিছু পাওয়াযায়নি।  পুলিশ সমস্ত ঘটনার তদন্তকরছেন।  শান্তির বাজার থানা এলাকায় শান্তির বাতাবরন সৃষ্টির লক্ষ্য কাজকরেযাচ্ছে শান্তির বাজার থানার পুলিশ।