সকল নাগরিকের নির্ভয়ে ভোট দেওয়া উচিত: শুভেন্দু অধিকারী

Apr 21, 2026

সকল নাগরিকের নির্ভয়ে ভোট দেওয়া উচিত: শুভেন্দু অধিকারী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  সকল নাগরিকের নির্ভয়ে ভোট দেওয়া উচিত, এই আহ্বান জানালেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে ভারতের নির্বাচন কমিশন অভূতপূর্ব ব্যবস্থা গ্রহণ করেছে। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)-এ ভবানীপুরের নাগরিক ও পেশাজীবীদের এক সভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। এই সভায় বিশিষ্ট সমাজকর্মী তথা আইনজীবী নারায়ণ জৈন, সিএ রামানন্দ রুস্তগী (সভাপতি, আরসিএম) এবং সিএ রঞ্জিত কুমার আগরওয়াল (সম্পাদক, আরসিএম) নিজেদের বক্তব্যে শুভেন্দু অধিকারীকে ভোট দেওয়ার জন্য আবেদন জানান।যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করেছিল রাষ্ট্রীয় চেতনা মঞ্চ (আরসিএম) এবং খোলা হাওয়া সংস্থা। আইনজীবী রামদেব কাকড়া, ডক্টর অঞ্জুলা বিনায়কিয়া, বরিষ্ঠ আইনজীবী মঞ্জু আগরওয়াল, সিএ প্রকাশ পাটোয়ারি, সিএ সমিত জেনা, অশোক পারেখ, সিএ বিকাশ পারেখ, সিএমএ অভিষেক সিং, সিএ এম বন্দোপাধ্যায়, সিএ বরুণ সিং রায়, সিএস এস ব্যানার্জি, দেবাশিস বারাত, শরৎ ঝুনঝুনওয়ালা, সোনালী দে, আইনজীবী রমাকান্ত সুরেলিয়া, জগৎ বৈদ, সিএ পবন পটোদিয়া, সিএ সুশীল জাজোদিয়া, সিএ নীতেশ মোর, সিএ শ্যাম আগরওয়াল এবং আরও অনেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। ধন্যবাদ জ্ঞাপন করেন সিএ অভিষেক মুখোপাধ্যায়।উল্লেখ্য, ভবানীপুরে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন।

বিভাগ