পরপর তিন দিন নেশার সিরাপ আটক করে বাহবা কুড়িয়েছে অসম পুলিশ। গতদিনের ন্যায় একই কৌশল অবলম্বন করে "ওম লজিস্টিক কোরিয়ারের" অনলাইন সামগ্রীর গাড়িতে দুটি কাঠের বাক্স তৈরি করে নেশা সিরাপ গুলি পাচার করা হচ্ছিল। এমন সময় অসম চুরাইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ নিরঞ্জন দাস তাদের রুটিন তল্লাশির সময় গাড়িটি আটক করেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে অনলাইন বিভিন্ন সামগ্রীর আড়ালে ওই দুটি কাঠের বাক্স জব্দ করা হয়। দুটি বাক্সের বারোটি প্যাকেটের তিনশো বোতল করে মোট ছয়ত্রিশশো বোতল এসকাপ উদ্ধার করা হয়,যার কালোবাজারী মূল্য প্রায় ছয়ত্রিশ লক্ষ টাকা বলে জানান সম জেলা আধিকারিক অনির্বাণ শর্মা।
এদিকে তিনি আরো জানান রবিবার গভীর রাতে গাড়িটি চুরাইবাড়ি নাকা গেটে প্রবেশ করে ও পুলিশের তল্লাশির সময় চালক হঠাৎ পালিয়ে যেতে সক্ষম হয়। ফলে একান্তে জড়িত কাউকে আটক করা যায়নি। তাছাড়া এই বিষয়ে স্বতঃস্ফূর্ত একটি মামলা হাতে নিয়ে পুলিশ সম্পূর্ণ ঘটনার তদন্ত করছে বলে জানায়।