রাজ্যজুড়ে পেট্রোল সংকটের গুঞ্জনের মধ্যে আমবাসায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শনিবার সকাল থেকেই আমবাসার পেট্রোল পাম্পে দেখা যায় দীর্ঘ লাইন। বাইক, অটো ও অন্যান্য যানবাহনের ভিড়ে পাম্প এলাকাগুলো কার্যত জনসমুদ্রে পরিণত হয়।তবে এই পরিস্থিতি নিয়ে স্থানীয় পেট্রোল পাম্পের ম্যানেজার জানান, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই , পর্যাপ্ত পরিমাণে পেট্রোল মজুত রয়েছে। প্রতিদিন তাদের পাম্পে পেট্রোল ও ডিজেল পরিবাহী গাড়ি আসছে । তিনি জানান সারাদেশের সাথে রাজ্যেও পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে তাদের পেট্রোল পাম্পে । ম্যানেজার জানান, পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে তিন টাকা চার পয়সা এবং ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে দুই টাকা একান্নবই পয়সা ।