May 19, 2026
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি ইস্যুতে বিজেপিকে আক্রমণ করলেন উদ্ধব ঠাকরের শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তাঁর মতে, এমনটা তো হওয়ারই ছিল। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত মঙ্গলবার মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, "এতে নতুন কী আছে? এমনটা তো হওয়ারই ছিল।"সঞ্জয় রাউত আরও বলেন, "আপনি যদি বিজেপির সমর্থক হন, শুধু 'জয় শ্রী রাম' জপ করুন, আর দাম ১০ টাকা কমে যাবে। এটাই হলো বিজেপির আসল মন্ত্র। 'জয় শ্রী রাম' জপ করুন, আর যা চাইবেন তাই পাবেন। যারা বিজেপিকে ভোট দিয়েছেন, তারা নিশ্চিন্তে বসে থাকুন।"
Copyright ©2026 | News Tripura