আমবাসায় এক পুলিশ কনস্টেবলের ঘর থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনার তদন্তে রবিবার পশ্চিম মহিলা থানায় যান পুলিশ আধিকারিক আইজি আইন-শৃঙ্খলা মনচাক ইপার। আমবাসার ঘটনায় পশ্চিম মহিলা থানায় পুলিশ আধিকারিকের উপস্হিতি ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আমবাসায় এক পুলিশ কনস্টেবলের ঘর থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় নয়া মোড়। এই ঘটনায় আরো কিছু পুলিশ কনস্টেবল জড়িত থাকতে পারে ।জড়িত থাকতে পারে একাধিক টিএসআর জওয়ানও। পুলিশ কনস্টেবল এবং টি এস আর জওয়ানদের একটি চক্র অধিক মুনাফার লোভ দেখিয়ে জনগণের কাছ থেকে টাকা আত্মসাৎ করে চলছে বলে একটি বিশেষ সূত্রে জানা গেছে। এরই একটি ঝলক হচ্ছে শুক্রবার আমবাসায় পুলিশ কনস্টেবল পীযূষ দেববর্মার ঘর থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের ঘটনা ।এদিকে এই ঘটনার তদন্ত ভাব দেওয়া হয়েছে ডিআইজি মর্যাদার এক পুলিশ আধিকারিককে ।তিনি হলেন আইজিআইন শৃঙ্খলা মনচাক ইপার ।শনিবার রাতে তিনি হঠাৎই পশ্চিম মহিলা থানায় যান ।পশ্চিম মহিলা থানায় বেশকিছু রেকর্ড তিনি যাচাই করে দেখেন ।কথা বলেন একাধিক আধিকারিকের সাথে ।এদিন পশ্চিম আগরতলা মহিলা থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট টাকা কান্ডে তদন্তের দায়িত্বপ্রাপ্ত আইজি আইন-শৃঙ্খলা মনচাক ইপার জানান ,ঘটনায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে ।তদন্তও শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ।এরই মধ্যে দুজনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে।
উল্লেখ্য টাকা উদ্ধার কাণ্ডে সঞ্জনা দেববর্মা এবং নন্দ রানী দেববর্মা নামে দুই মহিলাকে আটক করেছে পুলিশ। পাশাপাশি পীযূষ দেববর্মা নামে এক পুলিশ কনস্টেবলকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে। জানা গেছে এই টাকা কাণ্ডে আরো কয়েকজন পুলিশ কনস্টেবল সহ একাধিক টিএসআর জওয়ান জড়িত থাকতে পারে।