ধর্মনগর ও তিন রাজ্যে বিজেপির বিরাট জয়ে বড়জলায় বিজেপির বিজয় মিছিল

May 18, 2026

ধর্মনগর ও তিন রাজ্যে বিজেপির বিরাট জয়ে বড়জলায় বিজেপির বিজয় মিছিল

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

ধর্মনগর ,পশ্চিমবঙ্গ ,অসম এবং পদুচেরিতে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপির বিরাট জয় উপলক্ষে বর্ণাঢ্য বিজয় মিছিলের আয়োজন করলো আগরতলা পৌর নিগমের তিন নম্বর ওয়ার্ড ।এর নেতৃত্বে ছিলেন কাউন্সিলর জগদীশ দাশ ।বিজয় মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস ,আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা।

 

সম্প্রতি চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।  নির্বাচনে পশ্চিমবঙ্গ ,অসম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে বিপুল জয় লাভ করে বিজেপি ।পাশাপাশি ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও রেকর্ড ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী ।ধর্মনগরের উপনির্বাচন সহ পশ্চিমবঙ্গ, অসম এবং পদুচেরি তে বিজেপির বিপুল জয়ে রাজ্যে বর্তমানে মন্ডলে মন্ডলে এবং পৌরনিগমের ওয়ার্ডে ওয়ার্ডে বিজয় মিছিল চলছে ।এর অঙ্গ হিসেবে রবিবার আগরতলা পৌর নিগমের তিন নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিজয় মিছিল সংঘটিত করা হয়। এর নেতৃত্বে ছিলেন স্থানীয় কর্পোরেটর জগদীশ দাশ। বিজয় মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। আগরতলা পৌর নিগমের তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ দাশ এই সংবাদ জানান।

 

এদিন এই বিজয় মিছিলটি তিন নম্বর ওয়ার্ড এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। বিজয় মিছিলে বিপুল সংখ্যক বিজেপি কর্মী সমর্থকরা যোগদান করেন।