নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ মঙ্গলবার রাজধানীর দশরথ দেব স্মৃতিভবনে ট্রাইবেল রিসার্চ অ্যান্ড কালচারাল ইন্সটিটিউটের উদ্যোগে ক্রীড়াবিদ ও সাংস্কৃতিক শিল্পীদের সংবর্ধনা প্রদান করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা ।অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের ক্রীড়া ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ৪৯ জন ক্রীড়াবিদ কে সংবর্ধনা প্রদান করা হয় ।আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য ৪৭ জন ক্রীড়াবিদকে সংবর্ধনা প্রদান করা হয় ।এছাড়া সাংস্কৃতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনজন শিল্পীকেও এই অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয়। জাতীয় ক্রীড়ায় কৃতিত্ব স্থাপনের জন্য সংবর্ধনা প্রাপ্ত প্রত্যেক খেলোয়ার কে ৪০ হাজার টাকা করে, আন্তর্জাতিক ক্রীড়ায় সফল ক্রীড়াবিদদের ৬০ হাজার টাকা করে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য কারীদের ১৭ হাজার টাকা করে এই অনুষ্ঠানে প্রদান করা হয় ।এদিন এই অনুষ্ঠান প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা এই তথ্য জানান ।তিনি বলেন ,খেলাধুলার বিকাশে জনজাতিদের আরো উৎসাহিত করার জন্যই রাজ্য সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।