চার দিনের মাথায় ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, চাপে সাধারণ মানুষ

May 19, 2026

চার দিনের মাথায় ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, চাপে সাধারণ মানুষ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    ফের জ্বালানির দামে ধাক্কা। মাত্র চার দিনের ব্যবধানে আবারও বৃদ্ধি পেল পেট্রোল ও ডিজেলের দাম। আজ থেকে পেট্রোলের দাম বেড়েছে ৮৮ পয়সা। একইভাবে ডিজেলের দামও বৃদ্ধি পেয়েছে ৮৮ পয়সা।  নতুন মূল্য অনুযায়ী, বর্তমানে প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০১ টাকা ৪৪ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম হয়েছে ৯০ টাকা ৩৪ পয়সা।ক্রমাগত জ্বালানির মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি চাপে পড়ছেন সাধারণ মানুষ। এর সরাসরি প্রভাব পড়ছে পরিবহণ খরচের উপর, আর তার জের গিয়ে পড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারেও। পরিবহণ ব্যবসায়ীদের মতে, বারবার জ্বালানির দাম বাড়ায় খরচ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। অন্যদিকে সাধারণ মানুষের অভিযোগ, মূল্যবৃদ্ধির এই ধাক্কায় সংসারের বাজেট ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা এবং কর কাঠামোর পরিবর্তনের কারণেই এই মূল্যবৃদ্ধি হচ্ছে।