নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ যুব সমাজকে নেশার থাবা থেকে রক্ষা করতে এবং সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে “নেশা মুক্ত ভারত অভিযান”-এর অঙ্গ হিসেবে বীর বিক্রম মেমোরিয়াল কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হল এক মেগা সচেতনতা র্যালি।র্যালিতে কলেজের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ও এনএসএস স্বেচ্ছাসেবকরা অংশ নেন। হাতে প্ল্যাকার্ড, ব্যানার এবং বিভিন্ন সচেতনতামূলক স্লোগান তুলে ধরে তারা সমাজের সর্বস্তরের মানুষের কাছে নেশা বিরোধী বার্তা পৌঁছে দেন।এনএসএস ইউনিটের স্বেচ্ছাসেবকরা জানান, বর্তমান সময়ে বহু যুবক-যুবতী নেশার সঙ্গে যুক্ত হয়ে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে “জম্বি ড্রাগ”-এর মতো ভয়ংকর মাদকের কবলে পড়ে যুবসমাজ বিপথে পরিচালিত হচ্ছে। এই পরিস্থিতির মোকাবিলায় ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে বলেই মনে করছেন তারা।তাছাড়া স্বেচ্ছাসেবকরা আরও জানান, দেশের প্রধানমন্ত্রী Narendra Modi থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী Manik Saha— সকলেই নেশামুক্ত ভারত ও নেশামুক্ত ত্রিপুরা গড়ার ওপর জোর দিচ্ছেন।