ধর্মনগরে মাতৃভাষা সুরক্ষা দিবস উদযাপন

May 19, 2026

ধর্মনগরে মাতৃভাষা সুরক্ষা দিবস উদযাপন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    আজ  ধর্মনগরের তথ্য ও সংস্কৃতি দপ্তরের    উদ্যোগে বিবেকানন্দ শতবার্ষিকী ভবনে  প্রদীপ প্রজ্জ্বলন এবং বাংলা ভাষা  রক্ষার্থে শিলচরের রেল স্টেশন চত্বরে শহীদ হওয়া সেই  ১৬ বছরের মেয়ে সাহসী ​কমলা ভট্টাচার্য,  এবং বাকি  ১০জন​ সুকোমল পুরকায়স্থ, চণ্ডীচরণ সূত্রধর,সুনীল সরকার,সত্যেন্দ্র দেব, হিতেশ বিশ্বাস,তরণী দেবনাথ, বীরেন্দ্র সূত্রধর, কানাইলাল নিয়োগী,কুমুদরঞ্জন দাস,শচীন্দ্র পাল এই ১১ জন শহীদদের শ্রদ্ধাঞ্জলি প্রদানের মাধ্যমে ​অনুষ্ঠানের সূচনা হয়। আজকের এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক  জহর চক্রবর্তী, মাননীয় বিধায়ক,  চেয়ারপারসন  মিতালী রানী দাস (সেন), জেলা শিক্ষার অধিকারী  ফিরঞ্জন ত্রিপুরা,সভাধিপতি  অপর্ণা নাথ, সহ অধিকর্তা,জেলা তথ্য ও সংস্কৃতিররিপন চাকমা।উপস্থিত বক্তারা একে একে ভাষা শহীদ দিবসের গুরুত্ব তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।  আজ  ধর্মনগরের তথ্য ও সংস্কৃতি দপ্তরেরউদ্যোগে  বিবেকানন্দ বিবেকানন্দ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় ভাষা শহীদ  দিবস উপলক্ষে প্রায় ৪০ জন  ছাত্র লেখক লেখিকাকে  পুরস্কৃত করা হয়।