রাজ্যের পাঁচ দিনের কর্ম সপ্তাহ শুরু ,সিদ্ধান্ত গৃহীত হলো মন্ত্রিসভায়

May 25, 2026

রাজ্যের পাঁচ দিনের কর্ম সপ্তাহ শুরু ,সিদ্ধান্ত গৃহীত হলো মন্ত্রিসভায়

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রাজ্যেও শুরু হলো পাঁচ দিনের কর্ম সপ্তাহ ।জ্বালানি সাশ্রয়ের প্রতি নজর দিয়েই পাঁচ দিনের কর্ম সপ্তাহ চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ।মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত মতে ,এখন থেকে সোম থেকে শুক্র এই পাঁচ দিন অফিস কাছারি চলবে। প্রতি শনিবার অফিস কাছারি বন্ধ থাকবে ।এর আগে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার রাজ্যের অফিসগুলি বন্ধ ছিল। ২০১২ সাল থেকে এই নিয়ম কার্যকরী হয়েছিল ।এখন মাসের প্রত্যেক শনিবার অফিস বন্ধ থাকবে ।এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এই কথা জানান রাজ্য মন্ত্রিসভার মুখপাত্র মন্ত্রী সুশান্ত চৌধুরী ।তিনি জানান, এই ক্ষেত্রে অফিস আওয়ারে কিছুটা পরিবর্তন আনা হয়েছে ।এখন থেকে সরকারি অফিসগুলি সরেনয়টায় শুরু হবে। অফিস ছুটি হবে ছয়টায়। এর পরিবর্তে প্রতি শনি এবং রবিবার অফিস বন্ধ থাকবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।উল্লেখ্য এর আগে বেশ কিছু রাজ্যে সপ্তাহে পাঁচ দিনের কর্ম সপ্তাহ চালু হয়েছে। এবার থেকে তি চালু হলো ত্রিপুরা রাজ্যেও ।উল্লেখ্য মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতির নিরিখে দেশবাসীকে ব্যয় সংকোচনের আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।সাত দফা সংযমের পথে হাটার পরামর্শ দেন তিনি।এর মধ্যে জ্বালানি ব্যবহার হ্রাস ছিল উল্লেখযোগ্য ।জ্বালানির ব্যবহার হ্রাস করার লক্ষ্যেই রাজ্য মন্ত্রিসভা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে বিভিন্ন মহলের অভিমত।

বিভাগ

সর্বশেষ খবর